বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিশ্বনাথ পুরে তচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালিন সময়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

June 21, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:

মেহেরপুরের বিশ্বনাথপুর গ্রামে শিশু কোলে নেয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালিন সময়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে । আহতরা হলেন, নবীছদ্দীনের ছেলে ফরজ আলী (৪৫) সাহাবুদ্দীন (৪৩)  এবং ইজ্জত আলীর ছেলে ওয়াজ আলী । আহতরা মেহেরপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহতদের অবস্থা উন্নতির দিকে।

জানা যায়,আজ ২১ জুন সোমবার দিন শুরুর আগের রাতে বিশ্বনাথপুর গ্রামের জাহাঙ্গীরের শিশু কন্যা যোনায়েদাকে কোলে নেয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীরের স্ত্রীর সাথে সাহাবুদ্দীনের স্ত্রীর ঝগড়া বাধে । বিষয়টি রাতেই মিমাংসার জন্য সালিশ বৈঠক বসে । সালিশ বৈঠক চলাকালীন জাহাঙ্গীর তার লোকজন নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়  । হামলায় ৩ জন আহত হয়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠায়।