বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতার ইউপি সদস্য গুরুতর অসুস্থ

By মেহেরপুর নিউজ

August 30, 2020

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য বুড়িপোতা গ্রামের শরিফ উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে হাসপাতালে তৃতীয় তলায় ক্যাবিনে চিকিৎসা নিচ্ছেন। রবিবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন এবং কুতুবপুর ইউনিয়নের সচিব আজিমউদ্দিন তাকে দেখতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উপস্থিত হন। শরিফ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে তার রোগ মুক্তি কামনা সকলের দোয়া কামনা করেছেন।