মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য ছানোয়ার হোসেন, আলমগীর হোসেন, ওয়াসিম আলী প্রমুখ।