বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত সভা

By মেহেরপুর নিউজ

November 03, 2020

মেহেরপুর নিউজ:

শেখ হাসিনার মূলনীতি গ্রাম-শহরের উন্নতি এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে, এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামে এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর নির্দেশে  ইউপি সদস্য আলমগীর হোসেন লালটুর সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু।