রাজনীতি

মেহেরপুরের বুড়িপোতায় অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গন সংযোগ

By মেহেরপুর নিউজ

December 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি সর্বসাধারনের সাথে গনসংযোগ করেন। এ সময় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ম সম্পাদক নিশান সাবের, যুবলীগ নেতা রেজা, মিঠু, গ্রাম আওয়ামীলীগ নেতা  নছিমদ্দিন বিশ্বাস। এ সময তারা বিভিন্ন গ্রামে নির্বাচনী পথাসভায় বক্তব্য রাখেন।