মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় “বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথচলা” শীর্ষক এক অন্তরঙ্গ সংলাপের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু। বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম,ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য শরিফ উদ্দিন,আমির হামজা,বেলী খাতুন, রাশেদা খাতুন প্রমুখ।