মেহেরপুর নিউজ,০৪ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা বৃড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, এনডিসি মোহাম্মদ নুর-এ-আলম। বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন। পরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাছে সিলিং ফ্যান, ঢেউটিন, ঔষধ, প্রগতি পত্র,কৃষি উপকরণ ও ফুটবল বিতরণ করা হয়।