বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা উত্তর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে বিজিবির বাজিতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাহাদাত হোসেনের নেতেৃত্বে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল উদ্ধার করা হয়। ক্যাম্প কমান্ডার সাহাদাত বলেন, বিজিবির টহলরত দল রাতে গোপন সংবাদে ভিত্তিতে বুড়িপোতা উত্তর মাঠে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় বস্তায় মোড়ানো ১২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।