বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতা মাঠ থেকে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

August 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ১৭ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) বাজিতপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বাজিতপুর সীমান্ত বিজিবির টহলদল প্রতিদিনের ন্যায় সীমান্ত টহলে বের হয়। টহলদল বুড়িপোতা গ্রামের মাঠের একটি ক্ষেত থকে পলিথিন ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বাজিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার একেএম আব্দুস সালাম জানান,সীমান্ত চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতল গুলি মাঠের ভিতর ফেলে রেখে চলে যায়।