বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বুড়িপোতা সড়ক থেকে ৪ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ৩ তরুন মাদকসেবীকে আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

July 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর  বিজিবি’র একটি টহলদল বুড়িপোতা সড়ক থেকে ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল সহ ৩ তরুন মাদকসেবীকে আটক করেছে।

আটক যুবকরা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়ার ইউনুচ আলীর ছেলে রাকিব হাসান (২০), একই এলাকার শেখ গাজীউর রহমানের ছেলে আশিকুর রহমান (১৮) ও মিজানুর রহমানের ছেলে আকিব জাভেদ (১৮)। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন। আজ সকালে তাদেরকে মেহেরপুর আদালতে  হাজির করা হবে। বিজিবি জানায়,মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর বাজিতপুর সীমান্ত ক্যাম্প বিজিবি’র হাবিলদার রুহুল আমিনের নেতৃত্বে একটি টহলদল বুড়িপোতা সড়কে টইল থাকাকালে মোটর সাইকেল যোগে ৩ মাদকসেবী বাজিতপুর থেকে মেহেরপুর আসার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যরা তাদের নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি (কুষ্টিয়া ল-১১-১৩২০) সহ তাদেরকে আটক করে।  রাতেই আটক ৩ মাদকসেবীকে ফেনসিডিল ও মোটর সাইকেলসহ মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।