মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে ছাদ থেকে পা ফসকিয়ে পড়ে মারাত্নক আহত হয়েছে হযরত নামের এক বৃদ্ধ। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, চিকিৎসাধীন বৃদ্ধ হযরতের অবস্থা আশংকাজনক।
জানা যায়,আজ ৩ আগস্ট মঙ্গলবার দিন শুরুর আগের রাতে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে হযরত(৬০) গরমের কারনে বাড়ির ছাদে ঘুমাতে ওঠে। ঘুম শেষে একাকি ছাদ থেকে নামতে গেলে সে পা ফসকিয়ে নিচে পড়ে যায়। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।