রাজনীতি

মেহেরপুরের বড়বাজার থেকে জামায়াত নেতা আব্দুস সাত্তারকে আটক

By মেহেরপুর নিউজ

December 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের জেলা জামায়াতের রোকন সদস্য আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে মেহেরপুর বড়বাজার এলাকা থেকে আটক করে সদর থানা হেফাজতে নেয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান, আব্দুস সাত্তারের বিরুদ্ধে সড়ক অবোরোধে গাছ কাটা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।