বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ভৈরব নদে খাঁচায় মাছ চাষের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 16, 2017

মেহেরপুর নিউজ, ১৬ জুন: মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে ও ডিবিএস’র সহযোগিতায় ভৈরব নদে খাঁচায় মাছ চাষের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার আনিছুর রহমান এ মাছের পোনা ছেড়ে এ চাষের উদ্বোধন করেন।

এসময় সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ডিবিএস’র কো-অডিনেটর জালাল উদ্দিন, কৃষিবিদ রবিউল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।