মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের গৃহবধু ফেরদৌসি খাতুনকে হত্যার সময় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার সময় মেহেরপুর সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী ইকবাল সঙ্গীয় ফোর্সসহ আসামী আলামিনকে নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে থেকে রামদাটি উদ্ধার করেন। এর আগে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামী আলামিন হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রের সন্ধান দেন। জানা গেছে, চলতি বছরের ১২ জুলাই বিকালের দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের বাড়িতে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে আলতাফ হোসেনের ছেলে আলামিন প্রতিবেশী কাউসারের স্ত্রী ফেরদৌসিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় ফেরদ্যেসির স্বামী কাউসার বাদি হয়ে মেহেরপুর সদর থানয় একটি মামলা দায়ের করেন। যার নং মামলা নং-১৮।
এদিকে,গত ২নভেম্বর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল সঙ্গীয় ফোর্স লোকমান ,ফারুক,শাজাহান ও রাজ্জাককে নিয়ে ঢাকার শহাবাগ এলাকার রাজাসন ( রাজার বাড়ি) সামনে ওৎ পেতে বসে থাকে । ওই সময় আলামিন রিক্সা চালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মেহেরপুরে নিয়ে আসে।