মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর: দাদা শ্বশুর ও বউকে হত্যার উর্দ্দ্যেশে বোমা আনতে গিয়ে নিজেই জনতার হাতে ধরে পড়ে শ্রীঘরে গেলেন সন্ত্রাসী মিনাদুল।
আজ রোববার সন্দ্ধ্যা পৌনে ৬ টার দিকে মেহেরপুর জেলার মদনাডাঙ্গার গ্রাম্য বাজারে একটি শক্তিশালী তাঁজা বোমা সহ মিনাদুল (২২)কে ধরে সদর থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
বর্তমানে সে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত পুলিশ অফিসার এস আই মকবুল। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান মেহেরপুর নিউজকে বলেন,আটক মিনাদুল কি মাপের সন্ত্রাসী সেটা খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে সে সন্ত্রাসী এটা পুলিশ নিশ্চিত। স্থানীয় জনতা ও পুলিশ জানায়,রোববার সন্দ্ধ্যায় গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মনসুরের ছেলে সন্ত্রাসী মিনাদুল শ্বশুর বাড়ি যাওয়ার উর্দ্দ্যেশে মদনাডাঙ্গা গ্রামে আসে। মিনাদুলের কাছে থাকা একটি বকস দেখে বাজারের লোকজনের সন্দেহ হয়। জনতা একত্রিত হয়ে মিনাদুলের বকসটি খুলে দেখে তার ভিতরে একটি শক্তিশালী তাঁজা বোমা।পরে বোমা সহ তাকে ধরে সদর থানা পুলিশের হাতে তুলে দেয় জনতা। আটক মিনাদুল মেহেরপুর নিউজের প্রতিনিধিকে বলেন,বোমাটি সে নিজে তৈরী করেছে। বোমাটি তৈরী করতে তার খরচ হয়েছে মাত্র ৩৫ টাকা। দাদা শ্বশুর ও বউকে হত্যার উর্দ্দ্যেশে বোমাটি সে নিয়ে এসেছিল।