অন্যান্য

মেহেরপুরের মদনা – শ্যামপুর সড়কে ছিনতাই

By মেহেরপুর নিউজ

February 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার মদনা শ্যামপুর সড়কে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় রফিকুল ইসলাম নামের এক আলগামন চালক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের নিফান মন্ডলের ছেলে হাফিজুল (৩০) ভোরের দিকে আলগামন চালিয়ে মদনাডাঙ্গা থেকে বাড়ি যাবার পথে মদনা ডাঙ্গা বেলতলা  পাড়ার মাঝামাঝি স্থানে ৭/৮ জনের একদল ছিনতাইকারী আলগামনের গতিরোধ করে মারধর করে নগদ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।