টপ নিউজ

মেহেরপুরের মরগাং খাল পুনঃখনন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের প্রচেষ্টায় ২০২০-২০২১ অর্থ বছরে মৎস অধিদপ্তরধীন ” জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধির ২য় সংশোধিত “শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২০২১অর্থ বছরে মরগাং খাল পুনঃখনন উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোষণা করেন। জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ- আল- আসাদ,জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বুলবুল। পরে সেখানে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে মোনাজাত করা হয়।