বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মল্লিকপাড়া ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সোমবার দুপুরের দিকে মল্লিকপাড়া ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় সেখানে দোয়া করা হয়। ওয়ার্ড কাউন্সিলর নুরুল হাসান রাজিব, প্রকৌশলী হারুনুর রশীদ, মহাসিন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।