বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মসজিদের ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 11, 2020

মেহেরপুর নিউজ:

ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের ৫ দিনব্যাপী ৪০৫ তম রিফ্রেসার্স কোর্সের ২য় দিনে সন্ত্রাস-জঙ্গিবাদ দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন ইমামদের করণীয়, যৌতুক, দারিদ্রতা দূরীকরণ এবং মানব উন্নয়নে ইমামদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে এছাড়াও আখলাকে হাসানা আখলাকে সাইয়ার পরিচয়, ইসলামের প্রচার-প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান এবং সোনার বাংলা গঠনে ইমামদের করণীয়। খুতবা কি? একটি আদর্শ খুতবার বৈশিষ্ট্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ইন্সপেক্টর একরামুল ইসলাম, মাওলানা শফি উদ্দিন উদ্দিন উদ্দিন ইসলাম, মাওলানা শফি উদ্দিন উদ্দিন উদ্দিন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন আমিন, মুফতি সাদিকুল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর আলম প্রমূখ