মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি’র উঠানে স্ত্রী ও সন্তানের সামনে কদম আলী(৩৫) নামের এক ভ্যানচালকে গুলি হত্যা করেছে চরমপন্থীরা। হত্যা শেষে চলে যাওয়ার সময় হত্যাকারীরা আতংক সৃষ্টির জন্য একটি বোমার বিস্ফোরন ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। ধারনা করা হচ্ছে,পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে কাউকে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি পুলিশ। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাফর বলেন,নিহত কদম আলী’র পৈত্রিক বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সন্ত্রাসকবলিত চারুলিয়া গ্রামে। গ্রাম ছেড়ে বেশ কিছুদিন ধরে মহাজনপুরে শ্বশুরালয়ে বসবাস করতো কদম আলী। কদম আলী নিজেও একসময় চরমপন্থী দলের সাথে জড়িত ছিলো। সম্প্রতি সে বিভিন্ন মামলায় সাজা সেজে মুক্ত জীবন যাপন করছিলো। ধারনা করা হচ্ছে,পূর্বের রেশারেশির জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,বুধবার দিবাগত রাত ৩ টার দিকে একদল সশস্ত্র চরমপন্থী দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সন্ত্রাসকবলিত চারুলিয়া গ্রামের গহর শেখের ছেলে কদম আলী অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি’র উঠানে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এবং লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। গ্রামবাসীরা জানায়,নিহত কদম আলী মহাজনপুর গ্রামে শ্বশুর খেদের আলী’র বাড়িতে ২য় স্ত্রী নিয়ে বসবাস করতো। সে নিজেও একসময়ে চরমপন্থীদলের সদস্য ছিলো এবং বর্তমানে ভ্যানচালানোর পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।