টপ নিউজ

মেহেরপুরের মহাজনপুরে বিকাশের এস আর কে কুপিয়ে টাকা ছিনতাই

By মেহেরপুর নিউজ

December 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মহাজনপুর সড়কে প্রকাশ্যে দিবালোকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা জুয়েল নামের এক বিকাশের এস আর কে কুপিয়ে তার থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। রবিবার এ ঘটনা ঘটে।

জুয়েল মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাকে মুমূর্ষ অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে ঘটনার সময় জুয়েল সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে রায়পুর কোলা সহ বিভিন্ন গ্রামে বিকাশ এজেন্টের টাকা দেওয়ার জন্য রওনা দেন। সে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের মাঝে মাঝে পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তাকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে এবং তার নিকট থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর সাদমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে, খুব দ্রুত বিষয়টি উদঘাটন করা হবে।