মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারী: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে আদম ব্যবসায়ী আবু তালেব(৪৮) কে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগি- সানকিপুর ইউনিয়নের বড় গোপালদি এলাকার একটি বিলের পাড়ে জবাই করে হত্যা শেষে ফেলে রাখে সন্ত্রাসীরা। পরে দশমিনা পুলিশ খবর পেয়ে আজ শনিবার লাশ উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে আসে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আদম ব্যবসায়ী আবু তালেব দীর্ঘদিন ধরে এলাকা থেকে পালিয়ে অন্যত্র বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা শেষে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগি- সানকিপুর ইউনিয়নের বড় গোপালদি এলাকার একটি বিলের পাড়ে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে শনিবার দুপুরে দশকানিয়া পুলিশ লাশ উদ্ধার করে তার পকেটে থাকা ঠিকানা ও মোবইল নং ধরে বাড়িতে খবর দেয়।
দশমিনা থানার এস আই মোজাম্মেল হোসেন জানান,ব্যবসায়িক কাজে আবু তালেব মেহেরপুর থেকে দশমিনা এসেছিলেন। তার কাছে পাওয়া মোবাইল ফোনের কললিস্ট চেকের মাধ্যমে হত্যাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এলাকাবাসীরা জানায়, আবু তালেব অসংখ্য মানুষের কাছে থেকে টাকা নিয়ে বিদেশ না পাঠাতে পেরে আত্মগোপনে চলে যায়। অর্থনৈতিক লেনদেনের কারনে অবু তালেব খুন হতে পারে বলে প্রাথমিকভাবে এলাকাবাসী ধারনা
করছে।