বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মহাজনপুর বাজারে পরিবেশকের গাড়ী তল্লাশি করে ভেজাল পেপসি উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 08, 2020

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারে পরিবেশকের গাড়ী তল্লাশি করে ভেজাল পেপসি (রোবট) উদ্ধার করে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সুজনের একটি পিকআপ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো রাস্তার উপরে বিনষ্ট করা হয়। স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ও ৫৬ ধারামতে এইসব খাদ্য পন্য ধ্বংস করা হয়েছে।