বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া,ভাষাসৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আব্দুল মালেক। এর আগে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার স্টিক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।