মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের উদ্যোগে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে আমার বাড়ি আমার খামার সমিতি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার মোঃ ওসমান গনির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার( উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। উঠান বৈঠক মানিকনগর গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন।