বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মানুষের ভালবাসায় আমি সিক্ত—- এসপি হামিদুল আলম

By মেহেরপুর নিউজ

August 11, 2016

মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট: মেহেরপুরের বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, মেহেরপুর বাসীর ভালোবাসায় অামি সিক্ত। প্রকৃত ভালোবাসা যাকে বলে মেহেরপুরের মানুষ আমাকে সেটিই দিয়েছে। তিনি বলেন, অামার স্থান বদল হয়েছে, কর্ম নয়। আমি যেখানেই থাকি অাপনাদের ভালবাসা নিয়েই দায়িত্ব পালন করে যেতে চাই। তিনি বলেন, অমার স্থলাভিষিক্ত হয়ে যিনি মেহেরপুরে দায়িত্বে আসবেন তাকে অাপনাদের কথা বলে যাব। মেহেরপুর মানুষের ভালবাসার কথা বলে যাব। আশা করি তিনিও আপনাদের ভালবাসা অর্জন করে নিবেন।

বৃহস্পতিবার রাতে জেলা ট্রাক মালিক গ্রুপ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথাগুলো বলেন।

জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার হামদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এস এম মো্স্তাফিজুর রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ডিঅাইও ওয়ান সোলাইমান আলী মোল্লা, ডিবি’র ওসি জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। ক্রীড়া সংগঠক সাফুয়ান আহমেদ রুপকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এসকেন আলী, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আসাবুল হক, সহসাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সোহরাভ হোসেন, হাজী অামানুল্লাহ, সড়ক সম্পাদক আনেয়ার সাদাত খান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, কোষাধাক্ষ ফারুক হোসেন, নির্বাহী সদস্য আমিনুর রহমান,মহাব্বত হোসেন, এনামুল হক ঠান্ডু, হাবিবুর রহমান,এসপি বাপ্পি, ইসরাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপার হামিদুল আলমকে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার প্রদান করা হয়।