বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুক্তিযোদ্ধের সংগঠক নাসির উদ্দীন মিরুর দোয়া মাহফিল অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

September 28, 2019

মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধার সংগঠক নাসির উদ্দীন মিরুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বিকালে তার নিজ বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ হালিম, মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

শেষ মরহুম নাসির উদ্দীন মিরুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড়বাজার গড় জামে মসজিদের ইমাম মাও. আব্দুল হান্নান।