মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে নুরুল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক কে এম ফজলুল করিম কুনি মিয়া,ইদ্রিস আলী প্রমূখ।