বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে এইচ, আই, ভি, এইডস্ প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 12, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা উদ্যোগে এবং জেলা সিভিল সার্জন অফিসের সহযোগীতায় মুজিবনগরে এইচ, আই, ভি, এইডস্ প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা হাসপাতাল হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জেন ডাঃ আব্দুস শহীদ।

সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। বক্তব্য রাখেন জুনিয়র এডুকেটর অফিসার মেহেরপুর সিভিল সার্জন শফিউল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ।