মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার ভবানিপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে রহমান শেখ ও শাহিন কে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক রহমান শেখ শিবপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে এবং শাহিন একই গ্রামের ভগা মল্লিকের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তির নামে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।