বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে গাছ থেকে পড়ে ৪র্থ শ্রেণীর এক ছাত্র আহত

By মেহেরপুর নিউজ

September 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে আম গাছ থেকে পড়ে মারাতœক আহত হয়েছে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাব্বি(১৩)। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত রাব্বির  ডান হাত ভেঙ্গে গেছে। বর্তমানে সে আশংকামুক্ত। পারিবারিক সূত্রে জানা যায়,আজ শুক্রবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মোশারেফের ছেলে বাড়ির পাশের এক আম গাছে দড়ি টানিয়ে দোল খাচ্ছিল। এসময় সে দড়িটি ছিড়ে নিচে পড়ে যায়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।