মেহেরপুর নিউজ:
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উক্ত র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।