রাজনীতি

মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের ঝটিকা মিছিল ।। এক কর্মী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

June 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এক ঝটিকা মিছিল বের করে। এ অভিযোগে জসিম উদ্দিন নামে এক জামায়াত কর্মিকে আটক করেছে পুলিশ। আটক জসিম উদ্দীন ভবরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। আজ শনিবার বিকেল ৪ টার দিকে মুজিবনগর স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা এ মিছিল বের করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে তারা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানান এলাকাবাসীরা। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হোসেন জানিয়েছেন, জামাত নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ অভিযানে জমিস উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।