মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুলাই: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে ১২ জন নেতাকর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর উপজেলা জামায়াত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আটককৃতরা হলেন,মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের জুবায়ের,আশরাফুল,সিরাজুল ইসলাম, আঙ্গুর,আব্দুর রহমান,আলমগীর হোসেন,কামরুজ্জামান এবং গোপালপুর গ্রামের জাহিদ,আব্দুল হামিদ,নবী বিশ্বাস,খলিলুর রহমান ও যতারপুর গ্রামের কিবরিয়া। আটকদের আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর পুলিশ। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে। সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা জামায়াতের উদ্যোগে মুজবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে একটি নছিমন সহ ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।