বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে নদীর তথ্যভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের সহযোগিতায় নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদীরক্ষা নদীর তথ্যভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্প (১ম পর্ব) এর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব ইকরামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার ও চিফ কনসালটেন্ট এবিএম সিদ্দিকুর রহমান,মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস । মেহেরপুর জেলার সমীক্ষায় ভৈরব নদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।