মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষ কে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার গ্রাম পরিচ্ছন্ন শহর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এসবে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন