মেহেরপুর নিউজ,০৭ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে বাছিরন নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত ভাদু শেখের স্ত্রী । নিহত বাছিরন নেছা মানসিক প্রতিবন্ধী ছিলো। শনিবার সকালে বৃদ্ধা বাছিরনের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। স্থানীয়রা জানান, বাছিরন নেছা বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াত। সে মানসিক প্রতিবন্ধী হওয়ার পর থেকে তার পরিবারের লোকজন তার কোনো খোজ খবর রাখতো না। স্থানীয়দের ধারানা শুক্রবার রাতের কোনো এক সময় সে পুকুরে গোসল করতে নেমে আর উঠতে না পেরে পানিতে ডুবে মারা গেছে। সকালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে । মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।