বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 17, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেহেরপুরের মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে।

মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি, উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস পুষ্প মাল্য অর্পণ করার মধ্য দিয়ে দিনের সূচনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, আফরোজা বেগম, ইউপি চেয়ারম্যান আইউব হোসেন, মফিজুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন।