মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমম হোসেন মিলু জানান, গভীর রাতে বাবুপুর গ্রামের রতনের বাড়ির দরজার সামনে কে বা কারা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে।
বোমায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে সেখানে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা কী উদ্দেশ্যে এ বোমা হামলা চালায় রতন সেটি বলতে পারেনি।
স্থানীয়রা জানায়, কি কারণন এই হামলা করা হয়েছে তা বলতে পারবো না তবে ধারনা করা যায় চাঁদার দাবীতে ভয় ভীতি দেখানোর জন্য এ বোমা হামলার ঘটনা ঘটতে পারে।