মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বশিকপুর এলাকায় ভৈরব নদের মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ করার অপরাধে আনারুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। আনারুল ইসলাম রশিদপুর গ্রামের সুলতান আলীর ছেলে।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি জানান ভৈরব নদের মাঝখানে অবৈধভাবে বাঁধ তৈরি করে মাছ চাষ করার অপরাধে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী মোঃ আনারুল ইসলাম এর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাঁধ অপসারণ করা হয়। অভিযানের সময় সাব-ইনন্সপেক্টর রায়হান সেখানে উপস্থিত ছিলেন।