মেহেরপুর নিউজ:
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তার প্রশিক্ষণ হল রুমে দিন ব্যাপি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ এসডিজি বাস্তবায়নে সমবায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহবান জানান।
এছাড়া সমবায়ীদের যে কোন ধরনের সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার জন্য বলেন। তিনি আরও বলেন আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।
মোঃ আব্দুস সোবহান, সহকারী কৃষি কর্মকর্তা মুজিবনগর মেহেরপুর, জেলা সমবায় কার্যালয় মেহেরপুরের প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার ও সহকারী পরিদর্শক মোঃ শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলার০৮ সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সমবায়ীদের প্রশিক্ষণ সামগ্রী।