মেহেরপুর নিউজ:
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।
মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শন করা হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার ওসমান,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের প্রচলন করা হয় গনি।
পরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।