মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা মুজিবনগর থানার ওসি হাসেম আলী, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলন হোসেন প্রমুখ।