মেহেরপুরের মুজিবনগরে দুই দিন ব্যাপী শিশু আনন্দ মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলা গতকাল মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুরে এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মেহেরপুরের উপ-পরিচালক (ডিডিএলজি) মৃধা মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা সেই সাথে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলার সমাপ্তি ঘোষণা করেন।