বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে স্বামীর পরকীয়ার বলী গৃহবধূ ইলু। প্রেমিকা শুসমা আটক

By মেহেরপুর নিউজ

July 09, 2012

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে স্বামীর পরকীয়া প্রেমের বাধা দিতে গিয়েই খুন হেেলা গৃহবধূ ইলু। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী মুজিবর রহমানের পরকীয়া প্রেমিকা একই গ্রামের খৃষ্টান সম্প্রদায়ের সুকমার মন্ডলের স্ত্রী শুসমা মন্ডলকে আটক করে মুজিবনগর থানা পুলিশে সোপর্দ করেছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ  সুভাষ বিশ্বাস জানান, মুজিবর রহমান ও আটক শুসমা মন্ডল বেশ কিছুদিন যাবৎ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল। পরকীয়া প্রেমের কারনে প্রায়ই সময় ইলু খাতুনকে ঘাতক মুজিবুর রহমান নির্যাতন করত। এলাকার মানুষজন কিছু বলতে গেলে মুজিবর রহমান প্রতিবেশীদের উপর নানা ধরনের অশ্রাব্য ভাষায় গালাগাল করতো। যার জন্য প্রতিবেশীরা এ ব্যাপারে খুব মাথা ঘামাত না। এদিকে মুজিবর ও শুসমা খাতুন এক সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেই স্ত্রী ইলু খাতুনকে হত্যা করার পরিকল্পনা করেন। তিনিজানান,পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার রাতের যে কোন সময়ে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে। পরে পার্শ্বেই হজ মাষ্টারের একটি বাঁশবাগানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। আজ সোমবার সকালে পুলিশ স্থানীয়দের খবরের ভিত্তিত্বে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সুভাষ বিশ্বাস।