মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিষদের কাছে যান্ত্রিক ক্রটির কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যেয়ে এক ট্রলি চালক আহত হয়েছে। আহত ট্রলি চালক মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে এখলাচ (২৭)। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের নিকট পাওয়ার ট্রলির যান্ত্রিক ক্রটির কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় । এত ট্রলি চালক একলাসের আহত হয়। পরে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকস জানান, আহত এখলাসের ডান হাত ভেঙ্গে গেছে।