বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

October 05, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের ২ নং গেইট থেকে ১’শ বোতল ভারতীয়  ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও ডিবি পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মৃত হামিজদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪০) ও ইসরাফিলের ছেলে আজিজুর রহমান (৩০) শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ১’শ বোতল ফেন্সিডিল  বিক্রির জন্য মুজিবনগর কমপ্লেক্সের ২ নং গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর তাদের কাছে থাকা বস্তার ভিতর থেকে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডিবি’র ওসি মোঃ হাচান আলী জানান,তাদের কাছে আরোও ৩’শ বোতল ফেন্সিডিল আছে। আটকের পর তাদের নিয়ে বাঁকি ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।