বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের মুজিবনগরে ৪৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

May 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে রকিবুল হাসান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে রকিবুল হাসানকে আটক করা হয়। এবং তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রকিবুল হাসান মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সুপার এস এম নাজমুল হকের নির্দেশে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে এসআই উত্তম, এস আই সাহেব আলী, এসাই মহাসিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালান।এ সময় রাকিবুল হাসানকে আটক করার পর তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।