মেহেরপুর নিউজ:
শোকের মাস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার বিকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনছার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আইয়ুব হোসেন,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা,মুস্তাকিম খোকন, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন লাভলু, আবুল কালাম,রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সম্পাদিকা তকলিমা খাতুন প্রমূখ।