মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ওসমান গনি ১২ দিনের সরকারী সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।
দক্ষিণ কোরিয়া ডেফলমেন্ট ইনিষ্টিটিউট (কেডিআই) এর বিশেষায়িত বৈদেশিক প্রশিক্ষণ অংশ নিতে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়া ডেফলমেন্ট ইনিষ্টিটিউট (কেডিআই) এর বিশেষায়িত বৈদেশিক প্রশিক্ষণ অংশকারী প্রতিনিধিদের ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এই প্রতিনিধি দল আগামী ১৩ থেকে ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বিশেষায়িত বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডঃ মুহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য পাওয়া যায় ।